1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের ১২ কোটি ৬০ লাখ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে জাপান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৫ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: দেশের ১২ কোটি ৬০ লাখ মানুষকে বিনামূল্যে মহামারি কোভিড-১৯ ভ্যাকসিন দেবে জাপান। এ জন্য দেশটির পার্লামেন্ট বুধবার একটি বিল পাস করেছে। এ খবর জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে।

এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, দৈনিক রেকর্ড সংক্রমণ নিয়ে এক সময় করোনার প্রকোপ নিয়ন্ত্রণের জন্য বাহবা পাওয়া জাপানের নাজুক করোনা পরিস্থিতির মধ্যে দেশটির সরকার পার্লামেন্টে বিলটি উত্থাপন করে।

সরকার ১২ কোটি ৬০ লাখ বাসিন্দার সবার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের সমস্ত ব্যয় পরিশোধ করবে মর্মে উত্থাপিত ওই বিল জাপানের সংসদের উচ্চকক্ষের অনুমোদনের পর শক্তিশালী নিম্নকক্ষেও পাস হয়েছে।

ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর এমন সতর্কতা ও দেশটির চিকিৎসকদের হাসপাতাল রোগীতে পূর্ণ হওয়ার শঙ্কার কথা জানানোর পর বিলটি পাস হলো সংসদে।

অবশ্য জাপানে করোনার প্রকোপ কিছুটা কম। দেশটি এ পর্যন্ত শনাক্ত হওয়া দেড় লাখ করোনার রোগীর মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় দুই হাজার একশো মানুষ। জাপানে কখনো কঠোর লকডাউনও জারি করা হয়নি।

তবে সম্প্রতি দেশটিতে মহামারি করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। দেশজুড়ে দৈনিক রেকর্ড করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। এ নিয়ে উদ্বিগ্ন অনেকে কঠোর বিধিনিষেধ আরোপের কথা তুলছেন এখন।

ইতোমধ্যে মার্কিন ফাইজার-বায়োএনটেকের ৬ কোটি ও আরেক মার্কিন কোম্পানি মডার্নার আড়াই কোটি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ কোটি ডোজ করোনার ভ্যাকসিন ক্রয়ের জন্য চুক্তি করেছে জাপান।

ট্রায়ালে ৯০% এর বেশি কার্যকর বলে প্রমাণিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপে অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজার-মডার্না। বুধবার প্রথম দেশ হিসেবে ফাইজার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host