1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বাহরাইনে নতুন প্রধানমন্ত্রী শেখ সালমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩৬৬ সময় দর্শন

বিশেষ প্রতিবেদকঃ বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফাকে বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) বলছে, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে অবিলম্বে মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত শেখ সালমান বিন হামাদ আল খলিফা বিরোধীদের সঙ্গে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পড়াশোনা করেছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

 

শেখ সালমান বিন হামাদ আল খলিফা দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এদিকে প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে সরকারিভাবে দেশজুড়ে এক সপ্তাহের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার পর তার দাফন সম্পন্ন হবে। করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট ও স্বল্পসংখ্যক আত্মীয়স্বজন এ সময় উপস্থিত থাকবেন। শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহ তিন দিন বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host