1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট কমলা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৩৬ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তার রানিংমেট কমলা হ্যারিস। এর মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়েছেন কমলা। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট এবং তিনি প্রথম দক্ষিণ এশিয়ানও বটে।

এর আগে ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো ও ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারা পলিন ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন। কিন্তু তাদের কেউই নির্বাচিত হতে পারেননি।

নির্বাচিত হওয়ার পর পরই কমলা হ্যারিস টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, কমলা আনন্দের সঙ্গে জো বাইডেনকে ফোন করে বলছেন, আমরা জিতেছি, আমরা জিতেছি, জো। তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছো।

অবশ্য কমলা যে যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, সেটি জো বাইডেন গেল আগস্টেই ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ডেমোক্রেটরা এই নির্বাচনে জিতলে কমলা হ্যারিসই হবেন ভাইস প্রেসিডেন্ট।

ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস অবশ্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আগেই একাধিক রেকর্ড ভেঙেছেন। তিনিই সানফ্রান্সিকোর প্রথম মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। তিনিই প্রথম ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host