1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি নথিতে ‘এআই’ শব্দ বাদ দিতে চান ট্রাম্প, নতুন নাম ‘সুপার ইন্টেলিজেন্স’ ২৯ অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামার প্রস্তুতি জেলেদের পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ, পাঁচ মাসে ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, ২০ নভেম্বর চালু হচ্ছে নতুন ট্রেন ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, বদলে যেতে পারে ১৯ জেলার কৃষি-অর্থনীতির চিত্র রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির ৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪২ সময় দর্শন

দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যে গাছ লাগাবে, সেগুলোর হিসাব রাখা হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।

রোববার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘তোমরা প্রত্যেকে বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাবে। তোমরা যে গাছ লাগাবে, সেই হিসাবও রাখা হবে। প্রতিটি স্কুল ও কলেজের গাছের তালিকা থাকবে।’

বৃক্ষরোপণের জন্য এখনই উপযুক্ত সময় উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এ সময়ে গাছ লাগালে বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ার কারণে গাছ দ্রুত বেড়ে উঠবে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণের কাজে যুক্ত হতে হবে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-সচেতনতা তৈরি করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ করে তোলা।

আমিনুল হক বলেন, ‘আমাদের নির্বাচনি অঙ্গীকারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে আরও সবুজ করতে হলে সবাইকে এই কর্মসূচিতে অংশ নিতে হবে।’

তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের উপকার করে না; ভবিষ্যতে তা মানুষকে ফল, ছায়া, ঔষধিসহ নানা ধরনের উপকার দিতে পারে। এ কারণে প্রত্যেক শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর উদ্যোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব হবে।

আরাফাতের ময়দানের নিমগাছের উদাহরণ তুলে ধরে আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসা এসব গাছের মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বৃক্ষরোপণ করে যেতে হবে। মানুষের উপকারে আসে—এমন একটি গাছ লাগানোও বড় একটি ভালো কাজ।

তিনি বলেন, বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে শত শত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচি সফল করতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: আমার দেশ।

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৯ আগস্ট ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host