1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ১১তম রাতের মতো হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা আরও তীব্র  হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক পোস্টে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি হুমকি সৃষ্টি করায় ইরানের সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই এ হামলা চালানো হচ্ছে।

তারা আরও জানায়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ২৩০০ টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়।

পরে আরেকটি পোস্টে সেন্টকম জানায়, বুধবার  গ্রিনিচ মান সময়  ০০১৫ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সরবরাহ-সংক্রান্ত অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানায়, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘উসকানিবিহীন এসব হামলায় শত শত নিরীহ নাবিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে।’

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের শুরু থেকে তারা হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯০০টি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে। এর মাধ্যমে প্রায় ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host