1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে যুবকের কারাদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় কস্টিকসোডা, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করার অপরাধে মিজান (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।

এর আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সাহানগর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার মেন্দা পশ্চিম পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। এসময় উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল আলম, থানার এসআই আকবর আলী উপস্থিত ছিলেন।

জানা গেছে, মিজান দীর্ঘদিন ধরে উপজেলার সাহানগর এলাকার একটি বাড়িতে কস্টিকসোডা,জেলি,সয়াবিন তেল প্রভৃতি মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন । বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে নকল দুধ তৈরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাকে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিনটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে আর ভেজাল দুধগুলো ধ্বংস করে ফেলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host