1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু পাবনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এক দিনে দ্বিতীয়বার নয়, টানা দুই দিনে কমল সোনার দাম বগুড়াকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে: রুমন প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, আলোচনায় ৮ সমঝোতা স্মারক জাপানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া থেকে ৯০ শতাংশের বেশি কার্বন ডাই-অক্সাইড সংগ্রহের প্রযুক্তি, পরীক্ষামূলক কেন্দ্র চালুর পরিকল্পনা নভেম্বরে সার সংকটের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, আ. লীগ নেতার গোডাউনে মিলল সার ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ভাঙ্গুড়ায় সার মজুতের অভিযোগে গভীর রাতে গুদাম ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকজনতা

ভাঙ্গুড়ায় স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৮৬ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত স্বামীকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার নৌবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সজিব।শনিবার (৫ জুলাই) দুপুরে তাকে এই কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।
আদালত সূত্রে জানা গেছে, স্ত্রী আকলিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন মাদকাসক্ত সজিব।স্বামীর নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী ওই নারী গত শুক্রবার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে ঘটনার তদন্তে যান থানার এসআই হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।সেখানে গিয়ে দেখেন ঘরের মধ্যে সজিব ইয়াবা সেবন করছে। এ সময় পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত সজিবকে  নগদ এক হাজার টাকা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিবকে এক হাজার টাকা অর্থদণ্ড ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,দণ্ডপ্রাপ্ত সজিবকে পাবনা জেলহাজতে  পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়ায় স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৬ জুলাই ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host