1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

চাঁদাবাজ–দখলবাজদের বিএনপিতে জায়গা নেই: ইশরাক

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮৮ সময় দর্শন

চাঁদাবাজ দখলবাজদের বিএনপিতে জায়গা হবে না বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য দু-একজন যে অপকর্ম করছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।

বিএনপি এই নেতা আরও বলেন, ‘যারা আন্দোলন–সংগ্রামে রাজপথে ছিলাম, চাঁদাবাজ দখলবাজদের জন্য আমরা বিতর্কিত হতে পারব না। জনগণের বিরাগভাজন হতে পারব না।’

আজ রোববার বিকেলে বংশালের নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলমাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ‘৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইশরাক বলেন, ‘বিগত দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে, জনগণের সহমর্মিতা সমর্থন আমাদের ওপর তৈরি হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হবে, সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠছে। এখন আমরা দেখতে পারছি সুপরিকল্পিতভাবে, সংঘবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে অভিযোগ করে ইশরাক বলেন, ভবিষ্যতে বুদ্ধিবৃত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় ও ভোট নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।

নিজেদের সমালোচনা করে উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের যেভাবে আচার-আচরণ হওয়া উচিত ছিল, সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের মধ্যে কি দোষ-ত্রুটি, ত্রুটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্ম লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। একটা–দুইটা ঘটনা ঘটতে পারে, অপকর্ম সব দলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল, এখন আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই। জনগণের মন জয় করে আমাদের রাজনীতি করতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্যসচিব তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সদস্য হামিদুর রহমান হামিদ, রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহন প্রমুখ।

সুত্রঃ প্রথম আলো

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host