1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের ‘নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব’- ভাঙ্গুড়ায় দলের কাউন্সিলে মাসুদ খন্দকার সহকারী জজ হিসেবে নিয়োগ চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

ভাঙ্গুড়ায় শেখ রাসেল দিবসে রিক এনজিও-র দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৩৪ সময় দর্শন
ভাঙ্গুড়ায় শেখ রাসেল দিবসে রিক এনজিও-র দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় জাতীর জনকের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া ও দুস্থ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। রিসোর্স ইন্টেগ্রশন সেন্টার(রিক) ভাঙ্গুড়া শাখা কর্তৃক আয়োজিত ভাঙ্গুড়া শাখা অফিস কার্য্যালয়ে বিশেষ দোয়া ও খাদ্য বিতরণ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিক রাজশাহী জোন এলাকার জোনাল ম্যানেজার মো. আজিজার রহমান। এতে সভাপতিত্ব করেন রিক ভাঙ্গুড়ার শাখা ব্যবস্থাপক মো. মাহাতাবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইমরান হোসেন, সাবেক ব্যাংকার মো. আক্কাস আলী, রিক চাটমোহর শাখার শাখা ব্যবস্থাপক , মেহেদী হাসান, ভাঙ্গুড়া থানার এসআই মো. মুরাদ হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী সানিসহ রিক ভাঙ্গুড়া অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় এতিম খানার শিশুরা ও গণমাধ্যম কর্মী বৃন্দ।

এর আগে জাতীর জনকের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্ম দিবস উপলক্ষ্যে শেখ রাসেল এরঁ আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মমিন। পরে অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ প্রায় ৫০জন এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host