1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গান গেয়ে ভাইরাল পেলে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ সময় দর্শন
গান গেয়ে ভাইরাল পেলে
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে। পুরোনো ছবি

ক্রীড়া ডেস্ক/

মিউজিক থেরাপি দিয়ে কঠিন রোগের চিকিৎসা করা যায়। প্রবাদপ্রতিম পেলে কি সুস্থ হওয়ার জন্য এবার গানের সাহায্য নিলেন? তাই কি হাসপাতালের বিছানায় শুয়ে গলা ছেড়ে গান গাইলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার?

ইনস্টাগ্রামে পেলের গান গাওয়ার এমনই ভিডিও পোস্ট করলেন পেলের কন্যা কেলি নাসিমেন্টো। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল। স্বভাবতই পেলের এমন রূপ দেখে তার অগণিত অনুরাগী চমকে গিয়েছেন। তবে তার মেয়ে কেলির পোস্ট করা ভিডিওতে বোঝা গিয়েছে, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও মানসিকভাবে একেবারে চাঙ্গা রয়েছেন এই কিংবদন্তি। ব্রাজিলের বিখ্যাত দুই গায়ক মার্সিয়া ও মাইকনের সঙ্গে স্যান্টোসের থিম সং গাইতে দেখা গেছে পেলেকে। ভিডিও পোস্ট করে কেলি লিখেছেন- ‘এর থেকে ভালো কিছু হতে পারে না’।

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় চলতি মাসের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং এর পর অস্ত্রোপচার করা হয়। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পেলে বলেন, ?সবাইকে ধন্যবাদ জানাই- আমার খোঁজ নেওয়ার জন্য। স্রষ্টাকে ধন্যবাদ জানাই- কারণ আমি এখন বেশ ভালো বোধ করছি। আমার ডাক্তারদের ধন্যবাদ জানাই- আমার প্রতি খেয়াল রাখার জন্য। গত ৪ সেপ্টেম্বর টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়। ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালে খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host