1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় ব্যাংকে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান ওয়াহিদউদ্দিন মাহমুদের সরকারি নথিতে ‘এআই’ শব্দ বাদ দিতে চান ট্রাম্প, নতুন নাম ‘সুপার ইন্টেলিজেন্স’ ২৯ অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামার প্রস্তুতি জেলেদের পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ, পাঁচ মাসে ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, ২০ নভেম্বর চালু হচ্ছে নতুন ট্রেন ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, বদলে যেতে পারে ১৯ জেলার কৃষি-অর্থনীতির চিত্র রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির ৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ

রোনাল্ডোর যে রেকর্ড মেসি-নেইমারের নেই

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ সময় দর্শন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পর্তুগালের গোলমেশিন বলা হয়।  এই ৩৬ বছর বয়সেও গোল করার ক্ষেত্রে তরুণদের চেয়েও এগিয়ে তিনি। দল ভালো না করলেও রোনাল্ডো ঠিকই গোল পেয়ে থাকেন। এবারের ইউরো কাপেও তেমনটাই দেখা গেল। দল শেষ ষোল থেকে ছিটকে পড়লেও সেই টুর্নামেন্টে রোনাল্ডো করেছিলেন পাঁচ গোল।

আর তখনই ছুঁয়ে ফেলেছিলেন ইরানি কিংবদন্তি আলি দাইর বিশ্বরেকর্ড।  অপেক্ষা ছিল শুধু আরও একটিমাত্র গোল করে আলি দাইকে ছাড়িয়ে আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ডটা একান্তই নিজের করে নেওয়ার।

সেটাই করলেন ক্রিশ্চিয়ানো। বিশ্বকাপ বাছাইয়ে জোড়া গোল করে সেই বিশ্বরেকর্ডের মালিক হলেন তিনি, যা লিওনেল মেসি, নেইমার, কিংবদন্তি পেলে, ম্যারাডোনা কারো নেই।

ইউরোয় করা পাঁচ গোল রোনাল্ডোকে সমতায় নিয়ে এসেছিল আলি দাইর সঙ্গে।  দু’জনের গোল ছিল ১০৯টি করে।

বিশ্বকাপ বাছাইয়ে বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ মিনিটে সতীর্থের ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন রোনাল্ডো। এটি ছিল সমতাসূচক গোল। এ গোল দিয়েই দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন পর্তুগিজ অধিনায়ক। এরপর যোগ করা সময়ে ফের একটি হেডার থেকে জোড়া গোল পূর্ণ করেন। অন্তিম সময়ের দুই গোলে তার দল পর্তুগালও পেল দারুণ এক জয়।

শেষ গোলের ফলে আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ড পেল নতুন এক উচ্চতা। গিয়ে ঠেকল নেলসন নাম্বারে। আন্তর্জাতিক ফুটবলে তার গোল ১১১টি, বিশ্বরেকর্ডটাও। পর্তুগালের জার্সি গায়ে ২৭বার ম্যাচে একাধিক গোল করেছেন রোনাল্ডো। রয়েছে নয়টি হ্যাটট্রিক। দুটো ম্যাচে চারটি গোল করেছেন তিনি।

ম্যাচের পরিসংখ্যানে রোনাল্ডো অবশ্য অনেক পিছিয়ে। দেশের হয়ে ১৮০টি ম্যাচ খেলে ১১১টি গোল করলেন রোনাল্ডো। আলি দাই খেলেছিলেন ১৪৯টি ম্যাচ।

১৫১ আন্তর্জাতিক ম্যাচ খেলে মেসির গোলসংখ্যা ৭৬ আর এ পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ১১১ আন্তর্জাতিক ম্যাচ খেলে নেইমারের গোলসংখ্যা ৬৮। অর্থাৎ দেশের হয়ে খেলায় মেসি-নেইমার থেকে অনেক এগিয়ে আছেন রোনাল্ডো।

তথ্যসূত্র: গোল ডট কম। 

 

রোনাল্ডোর যে রেকর্ড মেসি-নেইমারের নেই

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২ সেপ্টেম্বর ২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host