1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

সাংবাদিকদের বিরুদ্ধে হুইপ শামসুলের মামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ ও মানববন্ধন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৯২ সময় দর্শন

ইস্টওয়েস্ট মিডিয়ার চার সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলছে। গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়। সম্প্রতি সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এ মামলা করেন।

বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের উদ্যোগে এই মানহানির মামলা প্রত্যাহারের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। আয়োজন থেকে জানানো হয় দেশব্যাপী একযোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান লায়েক, সোহেল সানী, সংগঠনের যুগ্ম সম্পাদক আনিসুল লিমন, ঢাকা জেলা উত্তরের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও ঢাকা দক্ষিণের সভাপতি নাসির উদ্দীন পল্লব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

বক্তারা বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে স্বনামধন্য সম্পাদক ও সাংবাদিকদের মামলার আসামি করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

মানববন্ধন থেকে সম্প্রতি সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরীর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এ মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host