1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ভাঙ্গুড়ায় পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৭১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ শীর্ষক শ্লোগান নিয়ে কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত সেমিনার কক্ষে ১৩ জন উদ্যোক্তাকে ব্যাংক চেকের মাধ্যমে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমূখ।

উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রাম হবে শহর। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামের মানুষ পাবে। যারা ঋণ গ্রহণ করেছেন তাদের সঠিকভাবে কাজে লাগানোর অনুরোধ জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host