1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ভাঙ্গুড়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩২৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পূর্বের শত্রæতার জের ধরে হাফিজুল ইসলাম (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে পৌর সদরের জগাতলা এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় হাফিজুল নিজেই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত হাফিজুল উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক।

জানা গেছে, পূর্বের শত্রæতার জের ধরে হাফিজুলের সাথে শুভ আহমেদের (২১) দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। শুভ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বারের ছেলে। শনিবার (১৪ আগস্ট) বিকালে পৌর সদরের জগতলা বাজারে হাফিজুরকে একা পেয়ে শুভ ও তার চার সহযোগী পিটিয়ে জখম করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায়ে পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাট করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাফিজুলের মাথায় ও তার বাম চোখে গুরুত্বর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

হাফিজুলের পিতা মোসলেম আলী বলেন, বিষয়টি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাদের জানানো হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান অভিযোগপ্রাপ্তি স্বীকার করে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host