1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ অক্সিজেন সিলিন্ডার দিলেন ইঞ্জি: আলিম

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইআইবি (ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অববাংলাদেশ)এর পক্ষে  দশটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলিম ।

আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আলীম সোমবার আনুষ্ঠানিকভাবে এই সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম, ডাঃ ইকরামুল নাহার শেলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, সাবেক ছাত্র ও যুব নেতা মোখলেছুর রহমান সাইদ প্রমূখ উপস্থিত ছিলেন।

ডা: হালিমা খানম বলেন, ইআইবি’র দশটি সিলিন্ডার পাওয়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে এখন ৩৪টি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা যাবে।

ইঞ্জিনিয়ার আব্দুল আলীম বলেন, করোনাকালিন সময়ে এলাকার অসুস্থ্য মানুষের জীবন বাঁচাতে সহায়তার জন্য  এই সিলিন্ডারগুলো প্রদান করা হয়েছে। এগুলো খালি হলেই আবার এতে অক্সিজেন পুরণ করে দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন,পাবনার ভাঙ্গুড়া ,চাটমোহর ও ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনুরুপ অক্সিজেন সিলিন্ডার তিনি প্রদান করেছেন।

উল্লেখ্য, আব্দুল আলিম ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শর  একজন সৈনিক হিসাবে  অত্র এলাকায় সাধারণ মানুষের কল্যাণে নানামুখি উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host