1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩ পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিচার শুরু ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় হাতি দিয়ে চাঁদাবাজি!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৯৩ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী ও ব্যবসায়ীরা। সুকৌশলে উপজেলার বিভিন্ন হাট বাজারে ঢুকে হাতি দিয়ে অভিনব কায়দায় চলছে এ চাঁদাবাজি। কিছুতেই কমছে না চাঁদাবাজির এই দৌরাত্ম। প্রায় সময়ই উপজেলার কোনো না কোনো এলাকায় চোখে পড়ছে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য।

বুধবার বিকাল ৫টায় সরেজমিনে ভাঙ্গুড়া পৌরসভার এলাকায় দেখা যায়, বড় আকৃতির একটি হাতির পিঠে বসে আছে ৩০ বছর বয়স বয়সী এক যুবক। নাম তার সজল। সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে হাতি শুঁড় উঁচিয়ে সালাম দিয়ে এবং গর্জন শুনিয়ে কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে কৌশলে প্রতিটি দোকান থেকে ২০ টাকা থেকে ৫০ টাকা করে নিচ্ছে হাতির মাহুত। এই টাকা আদায়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ।

রিক্সা চালক হেলাল উদ্দিন ও সিএনজি চালক আমিনুল ইসলামসহ অনেকে জানান, হাতি দিয়ে সড়কের উপর গাড়ি থামিয়ে টাকা আদায় করাতে যানজট সৃষ্টিসহ যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।

জানতে চাইলে হাতির পরিচালনাকারী (মাহুত) সজল বলেন, তার হাতির খাবারের জন্য বাধ্য হয়ে দোকানে দোকানে ঘুরে বা বিভিন্ন গাড়ি থামিয়ে টাকা তুলতে হয়।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি খুব দুঃখজনক ও আইন বহির্ভূত কাজ। তিনি বলেন, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host