1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি

ভাঙ্গুড়ায় গণধর্ষণের শিকার এক কিশোরী,আটক ১

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের চাচকিয়া গ্রামে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। মেয়েটি নবম শ্রেণির ছাত্রী বলে জানাগেছে। পুলিশ রবিবার বুলবুল (১৯) নামের এক ধর্ষককে আটক করেছে।
স্থানীয় সুত্রে জানাযায়,শুক্রবার রাত নয়টার দিকে চাচকিয়া গ্রামের হাসানুজ্জামান নামের এক যুবক প্রেম সম্পর্কের সুবাদে ঐ কিশোরীকে ফোন করে ডেকে নিয়ে বাড়ির নিচুআঙ্গিনায় কথা বলছিল। এমন সময় কয়েকজন কিশোর মেয়েটিকে জোর পূর্বক মাঠের মধ্যে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার দু’ঘন্টা পর মেয়েটি বাড়ি ফিরে আসে।
পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তুবিষযটি আপোষযোগ্য নয় বলে ভাঙ্গুড়া থানায় অভিযোগ করা হয়।
আজ রবিবার ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার আবু বক্কার সিদ্দিক ঘটনাস্থল
পরিদর্শন করেছেন। ধর্ষিতাকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের অফিসে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,চারজনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা রুজুকরা হয়েছে। চাচকিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অভিযুক্ত বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host