1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব আর নেই

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় মাহবুলা জান্নাতুল বাকি কবরস্থানে তাকে কবরস্থ করা হয়।

তার মৃত্যুতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host