1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

তারেক রহমানের প্রত্যাবর্তন, চাটমোহর থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ সময় দর্শন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে ঢাকায় যাবে দশটি স্পেশাল ট্রেন। এরমধ্যে একটি স্পেশাল ট্রেন যাচ্ছে পাবনার চাটমোহর থেকে।

কেন্দ্রীয় কৃষকদলের প্রচার সম্পাদক অধ্যাপক শামসুর রহমান শামস জানান, পাবনার নির্বাচনি ৩,৪,৫ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সার্বিক এই স্পেশাল ট্রেনে চাটমোহর, ভাগুরা,ফরিদপুর ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা সদরসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন বলেও জানান তিনি।

তত্ত্বাবধানে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চাটমোহর রেলস্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host