1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন ৬৫ কোরআনে হাফেজ চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ- মামুনুল হক আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে: ধর্ম উপদেষ্টা অর্থবহ নির্বাচনে রাষ্ট্রপতির সর্বোচ্চ সহযোগিতা থাকবে- ইসি সচিব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ২৫ আলোকচিত্র নিয়ে ইউল্যাবের আয়োজনে উন্মুক্ত প্রদর্শনী সম্পন্ন ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও রোকেয়া দিবস উদযাপন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া শেকড় পাবনা ফাউন্ডেশনের

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কলেজ ছাত্রদলের 

হৃদয় সরকার, কলেজ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ মঙ্গলবার দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল পালনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ সময় স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অবদান অনস্বীকার্য। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানান তিনি।

এসময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব, কলেজের প্রভাষকবৃন্দ, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকলাইন মোস্তাক রাতুল, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী, সদস্য সচিব নিহাজ অভি ডাবলু, ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম খানসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host