1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী চাটমোহরে দুই প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের সেই সমালোচিত গাজী নজরুল প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি সিলিং ফ্যান দিলেন এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার রুল ভাঙ্গুড়ায় আরো ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় একুশের চেতনা ধারণ করতে হবে- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ

উল্লাপাড়ায় এক গৃহবধুর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪২৭ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে  সলঙ্গা থানা পুলিশ জামিলা খাতুন(৩৫)নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। জামিলা সলঙ্গাইসমত গ্রামের সাখোয়াত শিকদারের ছেলে মোতালেব শিকদারের স্ত্রী এবং একই গ্রামের সমশের আলীর মেয়ে। পুলিশ জামিলার শোবার ঘর থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করেছে।

সলঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন জানান, প্রায় ১৩ বছর আগে মোতালেবের সঙ্গে জামিলার বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। কিছুদিন আগে ফেসবুকে প্রেম করে মোতালেব লালমনিরহাটের এক মেয়েকে বিয়ে করে। এই বিয়ের পর থেকে নিহত জামিলার সাথে তার স্বামী মোতালেবের ব্যাপক গোলযোগ চলে আসছিল। মোতালেব প্রায়ই তার বড় বউ জামিলাকে মারধরসহ নানা ধরণের নির্যাতন করতো। এই ঘটনার জের ধরে স্বামী মোতালেব হোসেন তার লোকজন দিয়ে স্ত্রী জামিলাকে খুন করতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। একই ধরনের কথা বলে জামিলার স্বামী মোতালেবের বিরুদ্ধে অভিযোগ করেছেন জামিলার বাবা সমশের আলী এব তার মামা করম আলী ও আয়নাল হোসেন।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড তাজুল হুদা ঘটনাস্থল থেকে ফিরে গণমাধ্যম কর্মীদের জানান, বৃহস্পতিবার রাতে মোতালেব ও তার স্ত্রী জামিলা খাতুন একই বিছানায় শুয়ে ছিলেন। ভোরবেলা মোতালেব বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ির লোকজন জামিলাকে তার বিছানায় মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। তদন্তের সময় স্বামী মোতালেবকে তার বাড়িতে পাওয়া যায়। জামিলা খাতুন খুন হয়েছে নাকি ? অন্যকোন কারণে মারা গেছেন তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। পুুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host