1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ভাঙ্গুড়ার কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য আহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৪৭ সময় দর্শন

ঢাকা অফিস : আজ বুধবার সকাল ছয়টার দিকে রাজধানীর পল্লবী থানায় উদ্ধার করা বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহতরা হলেন- পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ। এর মধ্যে রোমিও এবং রিয়াজকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভোরে পল্লবীর কালশী কবরস্থান এলাকায় একটি অভিযানে বোমা উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিস্ক্রিয় করতে গেলে অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। এতে এক পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

ডিএমিপির ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন বলেন, পল্লবী থানা পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্রসহ তিন জন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ত্রাসীদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

তিনি আরও জানান, আটক হওয়া সন্ত্রাসীরা ভাড়াটে খুনি। পুলিশের কাছে তথ্য ছিল তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে।

একটি সূত্র জানিয়েছে, একটি আগ্নেয়াস্ত্র ও চারটি ককটেলসহ একজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়েছিল। ওই সন্ত্রাসীর সঙ্গে থাকা ককটেলগুলো ডিফিউজ করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করা হয়। ককটেল ডিফিউজ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে ৫ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host