1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

চাটমোহরে কলেজ গর্ভনিং বডির ৭ সদস্য কারাগারে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭৪৫ সময় দর্শন

এসএম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সরকারি গাছ কাটার অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির ৭ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দিবাগর রাতে অভিযান চালিয়ে হরিপুর গ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আতিকুল ইসলাম, শাহজালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেন। এরআগে বুধবার দুপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দ্দার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৯।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এজাহার দায়েরের পর থানায় মামলা হয়েছে। কলেজের গর্ভনিং বডির সভাপতি ও অধ্যক্ষ পলাতক রয়েছে। তবে অন্যসব আসামীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের ভেতরে প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় অতি সম্প্রতি সেখানে একটি নতুন ভবনের অনুমোদন হয়। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং দরপত্র ছাড়াই কলেজ সরকারী রাস্তার পাশে থেকে গর্ভনিং বডির সভাপতি ও অধ্যক্ষসহ অন্য সদস্যরা রেজুলেশনের মাধ্যমে ১৪টি গাছ স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও গাছ কাটা বন্ধ করেন এবং তদন্ত করে বিষয়টির সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host