জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন হককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনি সৌদি আরবে যাচ্ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেফতার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।
ওসি বলেন, সিআইডিতে সালমান শাহ হত্যা মামলা-সংক্রান্ত একটি মামলা চলছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।