1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী রাসেলের মনোনয়ন পত্র দাখিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৮ সময় দর্শন
ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী রাসেলের মনোনয়ন পত্র দাখিল
মেয়র পদের জন্য মনোয়ন পত্র দাখিল করছেন গোলাম হাসনাইন রাসেল

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম হাসনাইন রাসেল আজ রোববার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম মামুন,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম আলী,ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ ও স্থানীয় নেতৃবৃন্দ।

রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত গোলাম হাসনাইন রাসেল এর মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ রোববার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। যদি এ সময়ের মধ্যে মেয়র পদের জন্য আর কেউ মনোনয়ন দাখিল করতে না পারেন তাহলে একজন প্রার্থী মেয়র পদের জন্য প্রতিদ্বন্দিতা করবেন। তবে পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহনের জন্য তার অফিস প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন,নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের বিপরীতে পর্যাপ্ত সংখ্যক পার্থী তাদের মনোয়ন পত্র দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host