1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির বিরুদ্ধে জামাত ও ব্যবসায়ীরা একাট্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০২ সময় দর্শন

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির বিরুদ্ধে জামাত ও ব্যবসায়ীরা একাট্টা হয়ে  চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকারাবদ্ধ হয়েছেন উপজেলা জামাত এবং স্থানীয় ব্যবসায়ীরা।  গত রবিবার ভাংগুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে  ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান জামাতের কর্মীরা এবং স্থানীয় ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা তিন এলাকার সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলী আজগার।  ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী হানিফ বাবলু  ও হাফিজ উদ্দিন বাহার বক্তব্যে বলেন অনেক চাঁদাবাজি হয়েছে।  এবার বন্ধ করতে হবে, যাতে স্থানীয় ব্যবসায়ীরা শান্তির সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন।

সংসদ সদস্য  বলেন, চাঁদাবাজির কোন ঠাই নাই।  প্রশাসনকে বার বার বলেছি,যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারেন তাহলে জনগণকে  সাথে  নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় জামাতের উদ্যোগে এখানে আয়োজিত ইফতার মাহফিলে সংসদ সদস্য বক্তব্য দেন।

উল্লেখ্য, ভাঙ্গুড়া উপজেলায় রেজিস্ট্রি অফিসে ও ভূমি অফিসে ব্যাপক চাঁদাবাজির জনশ্রুতি রয়েছে। এসব চাঁদাবাজির সাথে একটি মহল জড়িত থেকে নিজেদের আখের গোছাচ্ছেন এবং জলকরসহ দানাবিধ ভাবে সরকারি সুযোগ-সুবিধা  নিজেদের অনুকূলে রেখে অবৈধভাবে টাকা পয়সা রোজগার করছেন।  ব্যবসায়ীরা এবং জামাতের কর্মীরা স্পষ্ট ভাবে বলেন প্রশাসন সব জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host