1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের ঐতিহাসিক বদর দিবস পালিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ১৭ই রমজান ‘বদর দিবস’ উপলক্ষে  উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ই মার্চ) উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়।

সেক্রেটারি মাসুদ রানা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মহির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের ক্রীড়া ও ব্যবসা বিষয়ক সম্পাদক: এস.এম. জাকারিয়া হোসেন, চাটমোহর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতাউর রহমান। এসময় উপজেলা শিবিরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মহির উদ্দিন বলেন, “১৭ই রমজান ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে বদরের প্রান্তরে সত্য-মিথ্যার এক অসম লড়াইয়ে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে বিজয় দান করেছিলেন। বর্তমান সময়েও সেই বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host