1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন ৬৫ কোরআনে হাফেজ চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ- মামুনুল হক আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে: ধর্ম উপদেষ্টা অর্থবহ নির্বাচনে রাষ্ট্রপতির সর্বোচ্চ সহযোগিতা থাকবে- ইসি সচিব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ২৫ আলোকচিত্র নিয়ে ইউল্যাবের আয়োজনে উন্মুক্ত প্রদর্শনী সম্পন্ন ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও রোকেয়া দিবস উদযাপন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া শেকড় পাবনা ফাউন্ডেশনের

পাবনা-৩,জনপ্রিয়তার শীর্ষে মকবুল,টানা ৪ বার এমপি নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৪১৪ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি,ভাঙ্গুড়া:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯,৩১০ ভোটের ব্যবধানে চতুর্থ বারের মত এমপি নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়ার কৃতি সন্তান মো.মকবুল হোসেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে জনপ্রিয়তার শীর্ষে থেকে তিনি নিজেকে আবার অপ্রতিদ্বন্ধী প্রমাণ করলেন।

সংসদ নির্বাচনে ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর উপজেলা নিয়ে পাবনা-৩ আসন। এখানে আটজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলেও স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ট্রাকের সাথে নৌকার হাড্ডাহাড্ডি লড়াই হয়। মকবুল হোসেন নৌকা প্রতীকে ১,১৯,৪৬৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্িরতদ্বন্ধী আব্দুল হামিদ মাস্টার ট্রাক প্রতীকে ১,০০,১৫৯ ভোট পেয়ে পরাজিত হন। জাতীয় নির্বাচনে মকবুল হোসেন টানা পাঁচ বারের মত এবারও দলীয় মনোনয়ন পান। পক্ষান্তরে দলীয় বাধা না থাকায় এ নির্বাচনে চাটমোহর উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মাস্টার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচনি মাঠে চাটমোহর উপজেলার ভোটাররা আঞ্চলিক টানে আব্দুল হামিদ মাস্টারকে ৬৬,১৭৪ ভোট দিয়ে এগিয়ে রাখেন। সেখানে মকবুল হোসেন পেয়েছেন ৫২,৬০১ ভোট। অন্য দিকে ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার ভোটাররা মকবুল হোসেনকে যথাক্রমে ৩৭,৭৭৬ ও ২৯,০৯২ ভোট দিয়ে এগিয়ে রাখেন। সেখানে আব্দুল হামিদ মাস্টার পেয়েছেন ১৬,১০০ ও ১৭,৮৮৫ ভোট। ফলে মকবুল হোসেন ১৯,৩১০ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন। এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি তুলনামুলক কম থাকলেও সুষ্ঠু ও শানিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host