1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ছেলেকে ভেজাল দুধ তৈরির উপাদান বিক্রিতে সহায়তা করার অপরাধে মা খুশি খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান ছেলে জিসান।

 

বুধবার রাত ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় থানার ওসি ( তদন্ত) মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অর্থদণ্ড প্রাপ্ত খুশি খাতুন ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

অভিযানে ওই বাড়ি থেকে নকল দুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ৬০০ লিটার ভেজাল জেলি, ১২০০ লিটার সরবিটল, ৬০০ লিটার সয়াবিন তেল ও ৪০০ লিটার পামওয়েল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জেলি ও সরবিটলগুলো ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল দুধ তৈরির উপাদান জেলি ও অরবিটল ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত সয়াবিন তেল ও পামওয়েল নিলামে বিক্রির মাধ্যমে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host