1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ঈদের ভোরে কেঁপে উঠল তেহরান

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৪৮ সময় দর্শন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন দুয়ারে, ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। শনিবার (২১ মার্চ) ভোরে যখন ইরানসহ মুসলিম বিশ্বের বড় একটি অংশ ঈদের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তেহরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতিতে তাঁর বিন্দুমাত্র আগ্রহ নেই।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, শনিবার ভোররাত থেকে তেহরানের বিভিন্ন প্রান্তে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। ভয়েস অব আমেরিকার ফার্সি বিভাগের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকার বিখ্যাত আজাদি টাওয়ার এবং অলিম্পিক ভিলেজ সংলগ্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণ অনুভূত হয়েছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, লেবাননের বৈরুতে অভিযানের পর এবার তাদের মূল লক্ষ্য ছিল ইরানের রাজধানীর কৌশলগত সামরিক স্থাপনাগুলো।

এদিকে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চরম আক্রমণাত্মক মনোভাব ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, “আমি কোনো যুদ্ধবিরতি চাই না। যখন আপনি আক্ষরিক অর্থেই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।”

ট্রাম্প আরও যোগ করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে এবং এক্ষেত্রে চীন ও জাপানের মতো শক্তিশালী দেশগুলোর এগিয়ে আসা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্টের এমন অনড় অবস্থান এবং ঈদের দিনে তেহরানে ইসরায়েলি হামলা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host