1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের পাবনা-২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পাবনা ১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের নাজিবুর রহমান নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে: মির্জা ফখরুল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ভাঙ্গুড়ায় ৮৯তম ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুক আর নেই, শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক এবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৯ সময় দর্শন

স্থগিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ, ২০২৫’-এর লিখিত পরীক্ষা আজ (শুক্রবার) বিকেল ৩টা থেকে শুরু হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১টি জেলার ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে এ পরীক্ষা চলবে।

পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে এবং যেকোনো ধরনের জালিয়াতি রোধে মাঠ পর্যায়ের প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. মোখলেছুর রহমান বাসসকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতি ও গুজব রোধে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। আমাদের বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক তদারকিতে থাকছে।’

পরীক্ষা পদ্ধতি ও মান বণ্টন :

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৯০ নম্বরের এই লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (নেতিবাচক নম্বর পদ্ধতি)। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এবারও চার সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, যা চারটি ভিন্ন রঙের কাগজে মুদ্রিত। সেট ভেদে একই প্রশ্ন ও উত্তর ভিন্ন ভিন্ন ক্রমিকে বিন্যস্ত থাকবে।

নিরাপত্তা ও তদারকি :

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা পুলিশ ফোর্সসহ ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ করে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাবেন। প্রশ্নপত্রের ট্রাংকগুলো বিশেষ বেল্ট ও ডাবল লক পদ্ধতিতে সিলগালা করে ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে।

মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসে নিষেধাজ্ঞা :

পরীক্ষার্থীরা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেন না। এটি নিশ্চিত করতে কেন্দ্রের মূল ফটকে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া কেন্দ্রসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া অন্যকোনো কর্মকর্তা বা কক্ষ পরিদর্শক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নিয়ম অমান্য করলে তাৎক্ষণিক বহিষ্কার ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষণা করা রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ২ জানুয়ারির নির্ধারিত এই পরীক্ষাটি স্থগিত করা হয়। একই সঙ্গে ৯ জানুয়ারি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host