1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার ঈশ্বরদীতে বসতবাড়ির খড়ির ঘরে দুই রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক মিলু গ্রেপ্তার সৌদি আরবের মক্কা ও জেদ্দায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি হামের উপসর্গে মৃত্যু আরও ৮ জন আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

জকসুতে নিরঙ্কুশ জয় শিবির সমর্থিত প্যানেলের

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২১৫ সময় দর্শন

দীর্ঘ প্রায় চার দশক পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদকসহ সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদেই বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সব কেন্দ্রের ফলাফল একত্র করে নির্বাচন কমিশন এই চূড়ান্ত ফল ঘোষণা করে।

ঘোষিত ফল অনুযায়ী, সহ সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭ ভোটে। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে থাকেন শিবিরের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ে। ভোট গণনার সময় কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিরতি তৈরি হলেও পরে পুনরায় গণনা শেষে রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

দীর্ঘ ৩৮ বছর পর জকসু নির্বাচন হওয়ায় পুরো ক্যাম্পাসজুড়ে ছিল আলাদা উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিশ্লেষকদের মতে, শিবির সমর্থিত প্যানেলের এই নিরঙ্কুশ জয় জকসুতে তাদের প্রভাব ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্টভাবে তুলে ধরেছে।

জকসুতে নিরঙ্কুশ জয় শিবির সমর্থিত প্যানেলের

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৮ জানুয়ারি ২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host