1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন ৬৫ কোরআনে হাফেজ চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ- মামুনুল হক আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে: ধর্ম উপদেষ্টা অর্থবহ নির্বাচনে রাষ্ট্রপতির সর্বোচ্চ সহযোগিতা থাকবে- ইসি সচিব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ২৫ আলোকচিত্র নিয়ে ইউল্যাবের আয়োজনে উন্মুক্ত প্রদর্শনী সম্পন্ন ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও রোকেয়া দিবস উদযাপন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া শেকড় পাবনা ফাউন্ডেশনের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, ৪ বন্দরে সতর্ক সংকেত

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২২ সময় দর্শন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে দেশের ৪টি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-০৬) শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

সর্বশেষ আজ (শুক্রবার) দুপুর ১২ টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল- চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলেও বার্তা জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host