1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

বোরকা পরা মুসলিম নারীকে দিল্লির হাসপাতালে ঢুকতে বাধা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দর্শন

ভারতের রাজধানী নয়াদিল্লির সরকারি হাসপাতালে বোরকা পরা এক মুসলিম নারীকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভারতে মুসলিমদের বৈষম্যের শিকার হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

তাবাসসুম নামের ওই নারী জানিয়েছেন, সম্প্রতি সন্তান প্রসব করা ননদকে দেখতে নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে আসেন তিনি। কিন্তু নারী নিরাপত্তারক্ষীরা তাকে প্রবেশ করতে দেননি। যদিও তার কাছে বৈধ ভিজিটর কার্ড ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ীয়ে পড়া ভিডিওতে ওই নিরাপত্তারক্ষীকে বলতে শোনা যায়, ‘আপনি এটি (বোরকা) পরে ভেতরে যেতে পারবেন না।’ এ সময় অন্যদের হাসপাতালের ভেতরে যেতে দিলেও তাবাসসুমকে ঢুকতে দেননি তিনি।

ঘটনাটি গত ৭ নভেম্বরের। নাগরিক অধিকার গোষ্ঠী ও শিক্ষাবিদরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। তাবাসসুমের পরিবারের সদস্যরা বলেছেন, নিরাপত্তারক্ষীদের আচরণ অপমানজনক ও অসাংবিধানিক। ‘মুসলমানরা কি এখন তাদের অসুস্থ আত্মীয়দের দেখতে যাওয়ার জন্যও অপমানিত হবেন’, প্রশ্ন রাখেন তারা।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান আহমেদ বলেন, এই ঘটনাটি কুসংস্কারের একটি উদ্বেগজনক স্বাভাবিকীকরণের প্রতিফলন। প্রথমে স্কুল-কলেজ, এখন হাসপাতাল। এর ফলে সংখ্যালঘুরা গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে অনিরাপদ বোধ করতে বাধ্য হন।

তিনি বলেন, ইসলামভীতি এখন কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং দৈনন্দিন প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে।

অধিকারকর্মীরা বলছেন, ভারতে মুসলমানরা বারবার আবাসন, কর্মসংস্থান, শিক্ষা এমনকি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বৈষম্যের মুখোমুখি হয়েছেন।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালগুলো কখনও কখনও নিরাপত্তা পরীক্ষার জন্য দর্শনার্থীদের নিকাব খুলতে বলে থাকেন। তবে জিটিবি হাসপাতালে বোরকা নিষিদ্ধের কোনো প্রাতিষ্ঠানিক নীতি নেই। কর্মীদের যুক্তি, এটি প্রোটোকল নয়, পক্ষপাতের একটি স্পষ্ট উদাহরণ। গতকাল মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল প্রশাসন কোনো বিবৃতি দেয়নি।

সূত্র : এমএনটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host