1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছেছে

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাবনা-৩ আসনের ভাঙ্গুড়া উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় মালামালগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, অমোচনীয় কালি, সীলপ্যাড, সীলসহ ভোট-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

এ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫ টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ২৮৭ জন, নারী ভোটার ৫৪ হাজার ৬৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এই আসনটি থেকে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরঞ্জাম বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পাল, সহকারী কমিশনার (ভূমি) ও ‌ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পাল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host