1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্রে যেসব কাজ করতে পারবেন না পুলিশ সদস্যরা চাটমোহরে ধানের শীষের পক্ষে ফিরলেন যুবদল নেতা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন;জামায়াত কর্মীকে জরিমানা ঝুকিপূর্ণ কেন্দ্রে ৭ হাজার—নির্বাচন ঠেকানোর সাধ্য নাই কারও: আইজিপি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল

চাটমোহরে ধানের শীষের পক্ষে ফিরলেন যুবদল নেতা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সময় দর্শন

দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষ ত্যাগ করে ফের ধানের শীষের পক্ষে ফিরলেন চাটমোহর পৌর যুবদলের সদ্য বহিস্কৃত আহবায়ক তানভীর জুয়েল লিখন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের কাছে তিনি দলে ফিরে আসার ঘোষনা দেন।

তানভীর জুয়েল লিখন বলেন,“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি মনোনতি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের একজন কর্মী হিসেবে ছিলাম। আমি দেশনায়ক তারেক রহমান ও দলের প্রতি পূর্ণ আস্থাশীল।

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর বিএনপির বিদ্রোহী প্রার্থী তার লোকজন দিয়ে ধানের শেিষর বিপক্ষে ভোট করার জন্য উদ্বুদ্ধ করেন। আমাকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা হয়। আমাকে দিয়ে বিভিন্ন প্রকার বক্তব্য দেওয়ানো হয়। একারণে দল আমাকে বহিস্কার করে।

লিখন বলেন,আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি এখন দল ও দলের প্রার্থীর প্রতি পূর্ণ আস্থাশীল। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ থেকে পুনরায় ধানের শীষের পক্ষে মাঠে নামলাম। চাটমোহর পৌর এলাকায় ধানের শীষের বিজয়ে পুরোদমে কাজ শুরু করেছি। আমি দলের কাছে ক্ষমাপ্রার্থী ও আন্তরিকভাবে দুঃখিত।

পাবনা-৩ আসনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। আমি বিদ্রোহী প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের পক্ষ ত্যাগ করে কৃষিবিদ হাসান জাফির তুহিনের সাথে কাজ করা শুরু করলাম। দলের সকল সিদ্ধান্ত ও নির্দেশনা আমি মেনে চলবে। তিনি সাংবাদিকসহ দলের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host