1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ সময় দর্শন

সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেন, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি মাটির তৈরি ঘর ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে পাহাড় থেকে ভারী পাথর গড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে আঘাত হানে।

তিনি আরো বলেন, পাহাড়ি পাথরের আঘাতে কয়েকটি প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং একটি প্রধান মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো দ্রুত যন্ত্রপাতি পাঠিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, সড়কে গড়িয়ে পড়া পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host