1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১৫ সময় দর্শন

নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম। তিনি জুলাই পদযাত্রার তৃতীয় দিনে ৩ জুলাই নীলফামারীর সৈয়দপুরে শহীদ মোঃ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতে অংশ নেন।

এ সময় তাঁর সাথে ছিলেন,সম্বনয়ক হাসনাত আব্দুল্লাহ,মুখ্য সমন্বয়ক আবু সাঈদ লিওনসহ অনেকে। কবর জিয়ারতে দোআ পরিচালনা করেন শহীদ সাজ্জাদের গর্বিত পিতা।

উল্লখ্য জুলাই বিপ্লবের অকুতোভয় বীর শহীদ সাজ্জাদ হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত বছরের পাঁচ আগাস্ট সাভারে গুলিবিদ্ধ হন তিনি। ৬ অগাস্ট তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের লাশ গ্রামের বাসা সৈয়দপুর নিয়ে আসা হয়। পরে তাঁকে সৈয়দপুর হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন,সাজ্জাদ আমাদের ইতিহাস। তাঁর রুহের মাগফেরাত কামনা করেন তিনি। তিনি বলেন,জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমরা এনসিপির পক্ষ থেকে দেশপ্রেমিক নারী পুরুষের সহযেগিতা প্রত্যাশা করছি। আমরা সংস্কার,বিচার ও দেশকে পুনগঠনের পক্ষে কাজ করছি। ফ্যাসিস হাসিনা সরকার জনগনের প্রতি যে অন্যায়,অবিচার, নির্যাতন করেছে তার শাস্তি অবশ্যই হবে।

এরপর সৈয়দপুর থেকে তিনি নীলফামারী যান। সেখানে জাতীয় নাগরিক পার্টির এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host