1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

বড়াল নদীতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭৯ সময় দর্শন

পাবনার ফরিদপুরে বড়াল নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে পৌর শহরের থানাপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আবু সামার মেয়ে তন্নী (১১) ও ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে জুবায়ের (৮)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড় টার দিকে বাড়ির সামনের বড়াল নদীর ঘাটে বসে ছিল শিশু তন্নী ও জুবায়ের। হঠাৎ করে জুবায়ের নদীর পানিতে পড়ে যায়। এ সময় তন্নি ভাই জুবায়েরের হাত ধরতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পরিবারের নিকট খবর দিয়ে তাদরকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে নদী থেকে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি হাসনাত জামান বলেন, এ ঘটনায় আইগত প্রক্রিয়া চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host