1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢ়ুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের

আ.লীগ নেতাকে অধ্যক্ষের চেয়ারে বসাতে জামায়াত নেতার দৌড়ঝাঁপ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৫ সময় দর্শন

২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিবির নেতা তুহিন হত্যা মামলার আসামি এজাবুল হক বুলি। অভিযোগ রয়েছে, এ মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি কলেজে উপস্থিত না হয়েই নিয়মিত বেতন তুলেছেন। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।

এমন অবস্থায় সদর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এজাবুল হক বুলি ১০ মাস পর কলেজে উপস্থিত হয়েছেন। তাকে অধ্যক্ষের চেয়ারে বসাতে দৌড়ঝাপ শুরু করেছেন জেলা জামায়াতের নায়েবে আমির লতিফুর রহমান। এ নিয়ে কলেজের শিক্ষকদের সঙ্গে সভাও করেছেন তিনি।

কলেজের শিক্ষক, কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে গা ঢাকা দেন এজাবুল হক বুলি। এরমধ্যেই তার বিরুদ্ধে ছাত্রশিবির নেতা তুহিন হত্যা মামলা হয়। এই মামলায় চলতি বছরের ১০ মার্চ আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে জামিন পান তিনি।

কলেজের দুজন শিক্ষক ও একজন কর্মচারী বলেন, গত ১০ মাস থেকে পলাতক ছিলেন এজাবুল হক বুলি। কিন্তু বেতন তুলেছিলেন ঠিকই। এখন হঠাৎ করেই ২৫ জুন কয়েক মিনিটের জন্য কলেজে এসেছিলেন। আজকে (২৬ জুন) দ্বিতীয় দিনের মতো কলেজে আসেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিলে কলেজে উপস্থিত হন জামায়াত নেতা লতিফুর রহমান। এমনকি শিক্ষকদের নিয়ে বসে পরীক্ষা কমিটি গঠনের বিষয়ে কথা বলেন। মূলত তিনি এজাবুল হক বুলিকে পুনর্বাসনের চেষ্টা করছেন।

এ বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির লতিফুর রহমান বলেন, এ নিয়ে এই কলেজে আসা তিনবার হয়েছে। দীর্ঘদিন অধ্যক্ষ না থাকায় কলেজের লেখাপড়া বিঘ্ন হচ্ছে। তাই পরিবেশ ঠিক করার জন্য উভয় পক্ষের সাথে কথা বলে ঠিক করার চেষ্টা করছি। এমনকি তাকে (অধ্যক্ষ এজাবুল হক বুলি) তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলেছি। এজাবুল হক বুলিকে স্বপদে বসাতে দৌড়ঝাঁপের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ নিয়ে এজাবুল হক বুলি বলেন, আমাকে পদে বসাতে নয় তিনি এলাকার একজন অভিভাবক হিসেবে কলেজের পরিবেশ ঠিক করতেই এসেছিলেন। দীর্ঘদিন কেন অনুপস্থিত ছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে নিয়ে মব তৈরির কারণে আসতে পারিনি। আর ২০১৮ সালের পর থেকে কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নেই।

সূত্র : আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host