1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

এনসিপির সমন্বয়ক কমিটিতে যুবলীগ নেতা;পদ স্থগিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩২ সময় দর্শন

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পাওয়া সাবেক যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে।

জানা গেছে, গত ১৫ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্যের একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। এতে সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সোহেল সাজ্জাদ। সেই কমিটির সদস্য পদের ৯নং ক্রমিকে রয়েছে যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরীর নাম। কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক চৌধুরী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা, উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ৪নং ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুক চৌধুরীকে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গণে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, আমাদের ১৭ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ওমর ফারুক চৌধুরীকে নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হলে অভিযুক্ত ওমর ফারুক চৌধুরীর বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়ে। তদন্ত কমিটি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আনীত ও উত্থাপিত অভিযোগের সত্যতা পায় এবং তথ্য গোপন করে পদ গ্রহণ করায় তার পদ স্থগিত করে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host