1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

আমার দেশ’র বিরুদ্ধে ৭১ টিভি মালিকের মামলা প্রত্যাহার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

আমার দেশ-এর বিরুদ্ধে করা মামলা স্বেচ্ছায় প্রত্যাহার করেছে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। গতকাল সোমবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ ফেরদৌসি বেগমের আদালতে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের আবেদনটি আমলে নিয়ে মামলাটির প্রত্যাহারের আদেশ দেয় আদালত।

সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী মোমিন হোসেন বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা প্রত্যাহারে আবেদন মঞ্জুর করে।

মামলা প্রত্যাহারে আবেদনে মেঘনা গ্রুপের আইনজীবী আদালতে বলেন, এ মামলায় বিরোধী বিষয় নিয়ে বাদী ও বিবাদীরা আদালতের বাইরে নিজেরাই মীমাংসা করে নেওয়ায় মামলাটি আর পরিচালনার আবশ্যকতা নেই।

এর আগে গত ২১ এপ্রিল আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির আরো চার সাংবাদিকের বিরুদ্ধে করে মামলা করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। মামলায় অন্য বিবাদীরা হলেন- আমার দেশ-এর বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান, অর্থনৈতিক রিপোর্টার কাওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইন।

আমার দেশ-এ প্রকাশিত এক সংবাদে শুল্ক গোয়েন্দার তথ্য সূত্র উল্লেখ্য করে বাংলাদেশ থেকে মেঘনা গ্রুপের এক লাখ কোটি টাকা বিদেশে পাচারের চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করা হয়েছিল। এর পরপরই মেঘনা গ্রুপ আমার দেশের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়েছিল, আমার দেশে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে মেঘনা গ্রুপের প্রাতিষ্ঠানিক মান-সম্মান ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়েছিল।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host