1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

চোরের দাবিকৃত টাকা বিকাশে পরিশোধ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০৪ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

গত ১৫  মে দিবাগত রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরীর (৬৬) ইটভাটা ও চাউলকলের ২’টি বৈদ্যতিক মিটার চুরি হয়েছে। চোরাই মিটার ফেরৎ পেতে চোরচক্র চিরকুটে মোবাইল ০১৭০৪-৫২৫৯৮৬ নাম্বার রেখে যায়। চোরের চাহিদা অনুযায়ী বিকাশে টাকা দিলে একটি মিটারের সন্ধান দেয়। এমতাবস্থায় মিটার উদ্ধার সহ চোরচক্রকে ধরে আইনের আওতায় শাস্তির জন্য থানায় লিখিত অভিযোগ করেন আনোয়ারুল চৌধুরী।

অভিযোগে জানা যায়, উপজেলার বাগজানা রেল স্টেশনের পূর্বপাশের ইটভাটা ও পাঁচবিবি-হিলি পাকারাস্তা সংলগ্ন বাগজানার মাষ্টারপাড়ায় অবস্থিত চাউলকল, চাতাল ও বিশাল মুরগির সেটের মোট ২’টি বৈদ্যতিক মিটার রাতে চুরি হয়। নিয়মিত নিরাপত্তাকর্মী দায়িত্বপালন করলেও চোরচক্র সুপরিকল্পিতভাবে একই রাতে মিটার ২’টি চুরি করে এবং ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে তাদের  রেখে যাওয়া নাম্বারে  ১০’হাজার টাকা চাঁদা দাবি করে।  চোরচক্রের কথামত প্রথমে ৬’হাজার টাকা বিকাশে পরিশোধ করলে ইটভাটার মিটারের সন্ধ্যান দেয়। চাউল কলের মিটারের জন্য চোরচক্র আরো ৪’হাজার টাকা দাবি করে। অনেক অনুরোধে আড়াই হাজার টাকায় চোরকে রাজি করিয়ে টাকা দেওয়ার পরই ফোন বন্ধ করে দেয়। সারাদিন শতবার ফোন দিয়েও ফোন ফল হয়নি   এবং চাউল কলের মিটার পাওয়া যায়নি। চৌধুরী সাহেব বলেন, বিদ্যুতের অভাবে ভরা মৌসুমে চাউল কলটি আমার বন্ধ আছে। এছাড়া সেটে প্রায় ১০-১২ হাজার ছোটবড় মুরগি আছে বিদ্যুৎ না থাকায় আলোর স্বল্পতা দেখা দিয়েছে। সময়মত মুরগিগুলোকে খাবারের সাথে পানি সরবরাহ করতে না পারলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও জানান তিনি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, বাগজানা এলাকা থেকে  পল্লীবিদ্যুতের দুটি মিটার চুরির লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তির সহায়তায়  চোরের রেখে যাওয়া বিকাশ নাম্বারের মাধ্যমে চোরচক্রকে ধরে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host