1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভাঙ্গুড়ায় ৬ ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৩৩ সময় দর্শন

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোন সিদ্ধান্ত না হলেও দলীয় প্রার্থী ঘোষণা করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামী। আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ছয়টি (ইউপি)

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ দায়িত্বশীল বৈঠকে এই ঘোষণা দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় সূরা সদস্য আব্দুল গাফফার খান প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এরা হলেন- উপজেলা জামায়াতের আমীর ডা. মাওলানা মহির উদ্দিন (খানমরিচ ইউপি), বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শফি (ভাঙ্গুড়া ইউপি), ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. রেজাউল করিম (পার-ভাঙ্গুড়া ইউপি), বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম (মন্ডতোষ ইউপি), ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল লতিফ (অষ্টমনিষা ইউপি) এবং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফজলুল হক ( দিলপাশার ইউপি)

এর আগে উপজেলার সকল রুকন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সেক্রটারির মতামতের ভিত্তিতে জেলা জামায়াতের সিদ্ধান্ত মোতাবেক প্রার্থী বাছাই কাজ সম্পন্ন করা হয় বলে দলীয় সূত্র জানায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক আজাহার আলী প্রমুখ।

উপজেলা জামায়াতের আমীর ডা. মাওলানা মহির উদ্দিন আমার দেশকে জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তাই পূর্ব প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host