1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে শেকড় ফাউন্ডেশনের ইফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৬ সময় দর্শন

পাবনায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেকড় পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২২ মার্চ) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। প্রধান আলোচক ছিলেন পাবনা পৌর জামায়াতের সাবেক আমির অধ্যাপক রকিব উদ্দিন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেকড় পাবনা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক গোলাম মওলা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকাকেন্দ্রিক পাবনার অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও এখন পর্যন্ত পাবনার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। তারা আশা প্রকাশ করেন, শেকড় পাবনা ফাউন্ডেশন পাবনার উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবে এবং জেলার অবহেলিত মানুষের জন্য কাজ করবে।

অনুষ্ঠানে বক্তারা শেকড় পাবনা ফাউন্ডেশনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, পাবনার শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দারিদ্র্য বিমোচন, মানবকল্যাণমূলক কার্যক্রম, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পাবনার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

আলোচনা সভার পর উপস্থিত সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে পাবনার সাংবাদিকদের সঙ্গে শেকড় পাবনা ফাউন্ডেশনের আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,সহ-সভাপতি সিফাত রহমান সনম,সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ খান,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন,ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি তপু আহমেদ ও সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা।

দোয়া পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host