1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

পাবনায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪৫ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, দিয়ার বাঘইল গ্রামের মোহাম্মদ রাব্বি (৩৫), তার স্ত্রী মুক্তা বেগম (৩০) ও শিশু সন্তান মুস্তাকিম (৮), ঝিনাইদহ শৈলকুপার শিক্ষার্থী রাতুল (২০) ও সিএনজিচালক মোহাম্মদ তোয়াহ (৩৫)।

জানা গেছে, ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। দুইজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সুত্রঃ ইত্তেফাক

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host