1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেবে বিএন‌পি: মঈন খান

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ সময় দর্শন

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার গঠনের সুযোগ দিলে প্রবাসে কর্মী পাঠানোর আগে তাদের কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

তি‌নি বলেন, প্রবাসীদের শুধু কারিগরি দক্ষতা নয় বরং মানসিকভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মঙ্গলবার গ্লোবাল বাংলাদেশি এক্সপেট্রিয়েটস সামিট-২০২৬-এর উদ্যোগে ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আব্দুল মঈন খান বলেন, প্রবাসীরা যেসব অর্থ পাঠায় তা পরিবারের কাছে পাঠানো হয়। এতে তারা পারিবারিকভাবে খরচ করে, কোনো বিনিয়োগে ব্যবহার করে না। রাষ্ট্র এসব অর্থ বিনিয়োগে ব্যবহার করে তাদের অংশ দিতে পারে। এ ধরনের কাজ করতে পারলে বিদেশিদের কাছে হাত পাততে হবে না।

মঈন খান বলেন, প্রবাসীরা দেশে ফিরে আসে তখন বেশ কয়েক বছর ভালোভাবে জীবনযাপন করে, পরবর্তীতে নিঃস্ব হয়ে যায়। প্রবাসীদের অর্থগুলো বৈদেশিক আমদানি, শিল্প-কারখানা তৈরি ও অন্যান্য বিনিয়োগ ব্যবহার করে তাদের অংশ দিতে হবে।

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য বলেন, ব্যবসায়ীদের আবেদনে এলডিসি গ্রাজুয়েট থেকে সরে আসলে দেশের উন্নয়ন বিলম্বিত হবে।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সংগঠনের উপদেষ্টা শামসুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ সসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আবদুল জলিল খান, মজিবুর রহমান, বুয়েটের অধ্যাপক মো. ইকবাল হাসান, মোকলেছুর রহমান, কায়সার আহমেদ, ফিরোজ মোল্লা, জাহিদ মোমিন চৌধুরী, শাহ মো. সাইফুর রহমান, সাংবাদিক এ. কে. এম মোহসীন, মাহবুবউদ্দিন চৌধুরী প্রমুখ।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, যেকোনো মূল্যে রেমিটেন্স যোদ্ধারা কোনভাবেই যেন প্রতারিত বা শোষণের শিকার না হয় সেদিকে সরকারের দৃষ্টি দি‌তে হবে। তারা বলেন, বাংলাদেশের অফিস আদালত বা দূতাবাসগুলোতে লাল ফিতার দৌরাত্ব বন্ধ, প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা এবং দেশের ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে হবে।

আলোচনায় প্রবাসীদের জন্য কার্যকর ও বাস্তবসম্মত ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু, দেশে ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের সম্পদ ও অধিকার সুরক্ষা এবং প্রবাসী ইস্যুতে দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া প্রবাসীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে সংরক্ষিত আসনের দাবিও উত্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host