পাবনা-২ (সুজানগর-বেড়া উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিবের সমর্থনে গতকাল সুজানগর পৌর শহরে এক বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।
ওইদিন বিকালে সুজানগর পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বের হওয়া মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজারের প্রাণ কেন্দ্রে এক নির্বাচনী সভা করে।
পৌর বিএনপি’র সভাপতি কামরুল হুদা কামাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বিএনপি নেতা অধ্যক্ষ নাদের হোসেন, আহমদ আলী লাটু প্রামাণিক, মজিবর রহমান খান, ফজলুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিউল আলম বাবু ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম টুটুল।