1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার আশঙ্কা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় অভিযান অব্যাহত; আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

বিবাদে যাবো না, বিজয় আমাদের দ্বারপ্রান্তে: মির্জা আব্বাস

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১১২ সময় দর্শন

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। বিজয় আমাদের দ্বারপ্রান্তে। এই বিজয় যাতে কেউ রুখে দিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না।

রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আজ (২৮ জানুয়ারি) দুপুরে এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। ১২ তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না এই শিক্ষা নেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী বলেন, আজকে কিছু ছেলে কথা বলে যাদের ভিতর কোনো শ্রদ্ধা নাই। বেয়াদবের কপাল সবসময় খারাপ হয়।

তিনি বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু উৎসব মুখর হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host