1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্রসচিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আনন্দ করার মেজাজ নেই। নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না বা আমরা কোনো হুমকি দেখছি না। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, আজকের সভায় গতানুগতিক সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন, রমজান চলছে, স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি—এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর আগের মিটিংয়ে আমরা ঈদের ছুটি নিয়ে ও বেতন ভাতা নিয়ে শ্রমিকদের যে অসন্তোষ থাকে, সেগুলো বন্ধে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হয়েছে।

যেমন শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে যাতে দেওয়া হয়, সেজন্য বিকেএমইএ এর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া আরও বিভিন্ন বিষয় যেমন, ঈদযাত্রায় যেন চাঁদাবাজি, ছিনতাই না হয়। বিভিন্ন শপিংমলগুলোর নিরাপত্তার ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, ইতোমধ্যেই দেখেছেন পুলিশ আগের থেকে শক্ত হয়েছে, আরও শক্ত হবে। ইনশাআল্লাহ আমরা কোনো হুমকি দেখছি না।

২৬ মার্চ কুচকাওয়াজ হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর হয়নি, এই ২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না। নরমালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। আমরা ওয়ার মুডিংয়ে (যুদ্ধের মেজাজে) আছি, আনন্দ করার মেজাজে নাই। পোশাক শ্রমিকদের ঈদের ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা হতে পারে, সে বিষয়ে মালিকরা ওয়ার্কাউট করবেন। তবে আমরা বলেছি বেতন-ভাতা যাতে নির্ধারিত সময়ে পায়। কোনো প্রতিষ্ঠান যাতে ধ্বংস না হয়।

সুত্রঃ আমারদেশ

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host